মৃণাল সেন বাড়ি ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৮ দিন চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় নিজ বাসভবনে ফিরেছেন প্রখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেন। তাঁর ছেলে কুনাল সেন বলেছেন, ‘শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন তিনি বাসায়ই পরবর্তী চিকিৎসা নেবেন।’গত ৯ ডিসেম্বর বাসায় বাথরুমে যাওয়ার সময় গায়ের চাদরের সঙ্গে পা জড়িয়ে তিনি পড়ে যান। এতে তাঁর কোমরের হাড় ভেঙে যায়। তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। পরদিনই তাঁর অস্ত্রোপচার করা হয়।