মৃণাল সেন হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেন হাসপাতালে। গত রোববার কলকাতায় বাসার বাথরুমে পড়ে গিয়ে আহত হন তিনি। এরপর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। শুরুতে হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর পায়ের একটি হাড় ভেঙে গেছে। সোমবার এক্স-রে করার পর চিকিৎসকেরা জানান, মৃণাল সেনের ফিমার বোন ভেঙে গেছে। এখন তা শল্যচিকিৎসার মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে। মৃণাল সেনের বয়স ৯০ বছর।