মৃণাল সেনকে নিয়ে তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চিত্রপরিচালক মৃণাল সেনকে নিয়ে এবার তথ্যচিত্র তৈরি করছে ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের চলচ্চিত্র বিভাগ। তথ্যচিত্রটি পরিচালনা করছেন নৃপেন গাঙ্গুলি। জানা গেছে, এই তথ্যচিত্রে মৃণাল সেনের জীবন ও কর্মের পাশাপাশি তুলে ধরা হবে তাঁর বিভিন্ন চলচ্চিত্রের কিছু নির্বাচিত অংশ। থাকবে মৃণাল সেনের সাক্ষাৎকার। এরই মধ্যে তথ্যচিত্রটির শুটিং শুরু হয়েছে। শুটিং হয়েছে মৃণাল সেনের বাড়িতেও।
এই প্রথিতযশা চলচ্চিত্রকারের জন্ম বাংলাদেশের ফরিদপুর শহরে। এখন তাঁর বয়স ৯০ বছর। ২০০৩ সালে ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দাদা সাহেব ফালকে পুরস্কার’ পেয়েছেন তিনি। পদ্মভূষণ সম্মাননা পেয়েছেন ১৯৮১ সালে।