মৃত্তিকালগ্ন নাট্যোৎসবের বর্ণিল পরিবেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর নন্দনমঞ্চে আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎ​সবের গতকাল চতুর্থ দিনের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমীর নন্দনমঞ্চে আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎ​সবের গতকাল চতুর্থ দিনের একটি পরিবেশনা l ছবি: প্রথম আলো

রোববার বিকেলে শিল্পকলা একাডেমীর নন্দন মঞ্চ কিংবা সন্ধ্যায় নাট্যশালার মিলনায়তনে ছিল উপচে পড়া ভিড়। শিল্পকলা একাডেমীতে আট দিনের প্রথম আন্তর্জাতিক মৃত্তিকালগ্ন নাট্যোৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। বিকেলে একাডেমীর নন্দন মঞ্চে শুরু হয় মেঘালয়ের তাইকিং কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ারের পরিবেশনা দিয়ে। এ সময় আরও অংশ নেয় বাংলাদেশের চাকমা সম্প্রদায়।
সন্ধ্যা ছয়টায় পরীক্ষণ থিয়েটারে অংশ নেয় সাঁওতাল সাংস্কৃতিক দল। শেষে জাতীয় নাট্যশালায় ভারতের ইম্ফল থিয়েটার পরিবেশন করে নাটক।