মৃত্যুপথযাত্রী ছেলেটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলিয়াম
হিলিয়াম

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বা শর্টফিল্মে দুই ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে, একটি লাইভ অ্যাকশন, অন্যটি অ্যানিমেটেড। এখানে লাইভ অ্যাকশন ক্যাটাগরির কথা উল্লেখ করা হয়েছে।
হিলিয়াম
৮৬তম অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের শর্টফিল্ম (লাইভ অ্যাকশন) ক্যাটাগরিতে অ্যান্ডার্স ওয়াল্টার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিলিয়াম-এর হাতে উঠেছে এবারের অস্কার। ছবিটি ডেনমার্কের। মৃত্যুপথযাত্রী বালক ও হাসপাতালের এক তত্ত্বাবধায়ককে কেন্দ্র করে নির্মিত ছবিটি। ড্যানিশ ভাষায় নির্মিত ২৩ মিনিট দৈর্ঘ্যের ছবিটি লিখেছেন ক্রিস্টিয়ান মিলার-হ্যারিস ও ওয়াল্টার নিজেই। এতে অভিনয় করেছেন কাসপার ক্রাম্প ও পেল্লে ফাল্ক ক্রসবাক।

দ্যাট ওয়াজ নট মি
দ্যাট ওয়াজ নট মি

দ্যাট ওয়াজ নট মি (স্পেন)
এস্তেবান ক্রেসপো পরিচালিত দ্যাট ওয়াজ নট মি স্বল্পদৈর্ঘ্যের ছবিটি প্রথম মুক্তি পায় ২৪ এপ্রিল ২০১২। অবশ্য একই বছরের ৯ ফেব্রুয়ারি নির্দিষ্ট কিছু জায়গায় মুক্তি দেওয়া হয়েছিল এটি। ২৪ মিনিট দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন বাবুউ চাম, আলেসান্দ্রা লরেন্তে, মারিয়ানো নোয়েমাসহ আরও অনেকে। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে শিশু সৈন্যের হাতে এক স্প্যানিশ ত্রাণকর্মী নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছবিটি নির্মিত। এটি নির্মাণ করা হয়েছিল ‘আন্তর্জাতিক শিশুসৈন্য ব্যবহার বিরোধী দিবস-২০১২’ উপলক্ষে।

জাস্ট বিফোর লুজিং এভরিথিং (ফ্রান্স)
২৯ মিনিট দৈর্ঘ্যের ছবিটি অস্কার না পেলেও এর ভাগ্যে জুটেছে বহু পুরস্কার। জাভিয়ের লেগঁর তৈরি এ ছবি প্রথম মুক্তি পায় ২৩ জানুয়ারি, ২০১৩-এ। ছবির প্রধান চরিত্র মিরিয়ামকে সব সময় গালাগাল করে তার স্বামী। একপর্যায়ে স্বামীকে ছেড়ে চলে আসে মিরিয়াম। মিরিয়াম চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন লি ড্রাকার। ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই।

দ্য ভুরম্যান প্রবলেম
দ্য ভুরম্যান প্রবলেম

ডু আই হ্যাভ টু টেক কেয়ার অব এভরিথিং? (ফিনল্যান্ড)
সালমা ভিলহানেন পরিচালিত মাত্র সাত মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায় ১৭ ফেব্রুয়ারি ২০১২। ফিনিশ ভাষায় নির্মিত ছবিটির গল্প এক পরিবারের তাড়াহুড়ো করে বিয়ের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে। হাস্যরসে ভরা স্বল্পদৈর্ঘ্য ছবিটির চিত্রনাট্য লিখেছেন কিরসিক্কা সারি। অস্কারে মনোনয়ন পাওয়া এটি দ্বিতীয় ফিনিশ ছবি।
দ্য ভুরম্যান প্রবলেম (যুক্তরাজ্য)
মার্ক গিল পরিচালিত স্বল্পদৈর্ঘ্য এ ছবিটি নির্মিত হয়েছে ডেভিড মিচেলের উপন্যাস নাম্বার ৯ ড্রিম অবলম্বনে। প্রযোজক লি থমাস অবশ্য একে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছেন। কেবল অস্কারই নয়, ছবিটি মনোনয়ন পেয়েছিল বাফটা অ্যাওয়ার্ডেও। ছবির গল্প এক কারাগার মনোবিশেষজ্ঞ ও এক কয়েদিকে কেন্দ্র করে আবর্তিত। এটি প্রথম মুক্তি পায় ২৫ এপ্রিল ২০১৩।