মৃত্যুর পরও আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর এক বছর পূর্ণ হচ্ছে কাল। মৃত্যুর পর কোটি কোটি ভক্তের মাঝে আজও সমান জনপ্রিয় কিংবদন্তির এই গায়ক। তার প্রমাণ প্রয়াত এই শিল্পীর উপার্জন। তিনি বেঁচে নেই, কিন্তু তাঁর গান ও তাঁকে নিয়ে নির্মিত ছবি থেকে আজও দেদার আয় হচ্ছে। তাঁর রেখে যাওয়া সম্পত্তির সঙ্গে গত এক বছরে আরও ১০০ কোটি ডলার যোগ হয়েছে। মাইকেল জ্যাকসনের অ্যালবাম বিক্রি করে আট কোটি ৩০ লাখ ও ছবি থেকে আয় হয়েছে ৪০ কোটি ডলার। এ ছাড়া সনি এন্টারটেইনমেন্ট আগামী সাত বছর পপসম্রাটের ১০টি অ্যালবাম বাজারে ছাড়বে। সে জন্য সনি থেকেও মিলবে মোটা অঙ্কের ডলার। ওয়েবসাইট।