মৃত্যুহীন প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ হাবিবুর রহমান
মুহাম্মদ হাবিবুর রহমান

সম্প্রতি প্রয়াত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা, গবেষক, লেখক, রবীন্দ্রবিশেষজ্ঞ, ভাষাসৈনিক ও অভিধানপ্রণেতা মুহাম্মদ হাবিবুর রহমান। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘মৃত্যুহীন প্রাণ’। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন জিল্লুর রহমান সিদ্দিকী, কামাল হোসেন ও জামিলুর রেজা চৌধুরী। উপস্থাপনা করবেন আহমদ রফিক।