মৃদুলা সমাদ্দারের গানে মুগ্ধ সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল সন্ধ্যায় গান শোনান মৃদুলা সমাদ্দার l ছবি: সংগৃহীত
গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে গতকাল সন্ধ্যায় গান শোনান মৃদুলা সমাদ্দার l ছবি: সংগৃহীত

ইন্দিরা গান্ধী সংস্কৃতি কেন্দ্রে এক সংগীত আসরে নজরুলসংগীত ও আধুনিক গান শোনালেন মৃদুলা সমাদ্দার। ‘মধুমালতী ডাকে আয়’, ‘যারে উড়ে যারে পাখি’, ‘না মন লাগে না’, ‘চঞ্চল ময়ূরী এ রাত’, ‘যমুনা কি বলতে পারে’ গানগুলো গেয়ে শ্রোতাদের মন জয় করে নেন শিল্পী। চর্চিত গলায় শিল্পীর কণ্ঠে বিচিত্র গানগুলো অন্য মাত্রা পেয়ে যায়। মৃদুলা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন তিনি।