মে দিবসে ফকির আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির আলমগীর। মহান মে দিবস উপলক্ষে আজ তিনি গান করবেন বিভিন্ন টিভি চ্যানেল আর অনুষ্ঠানে। চ্যানেল আইয়ে সকালে ‘গানে গানে সকাল শুরু,’ এটিএন বাংলায় ‘গানে গল্পে আমন্ত্রণ,’ বৈশাখী টিভিতে দুপুরে ‘সময় কাটুক গানে গানে,’ মাছরাঙা টিভিতে সন্ধ্যায় ‘বিনোদন সারা দিন,’ গাজী টিভিতে ‘এই সন্ধ্যায়,’ বিটিভিতে সন্ধ্যায় মে দিবসের অনুষ্ঠান ও রাতে ‘অন্তরে অন্তরে,’ মাই টিভিতে রাতে ফোনোলাইভ স্টুডিও কনসার্টে, একাত্তর টিভিতে রাতে ‘আজও সুন্দর’ অনুষ্ঠানে গান করবেন তিনি। এ ছাড়া সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে স্রোত আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি। কাল শুক্রবার বিকেলে তিনি গান গাইবেন ফ্যান্টাসি কিংডমে।