মেকআপ ছাড়া ছবি তুলব? মাথা খারাপ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে অনুষ্ঠান চলছে, আর গ্রিনরুমে চলছে তারকাদের মেকআপ নেওয়া। মেহজাবিন আগেই মেকআপ নিয়ে প্রস্তুত হয়ে এসেছেন। বসে আছেন অপূর্বর পাশে। অপূর্ব ও ইমনের মেকআপ পর্ব শেষ হয়েছে। এখন মঞ্চের দিকে যেতে হবে। একটু পর পারফরমেন্স। তাঁরা তিনজন গ্রিন রুম থেকে বের হয়ে মঞ্চের দিকে যাচ্ছেন, এমন সময় তাঁদের গতিরোধ করা হলো। ছবি তোলা হবে। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতে গিয়েও উঠল না। বাধা দিলেন মেহজাবিন। কিন্তু কেন? ছবি তুলতে কি তাঁর আপত্তি?
না। কারণটা জানা গেল তখন, যখন দেখা গেল নিশো ওয়াশরুম থেকে আসছেন এদিকেই। চোখেমুখে পানি। তাঁকে দেখেই ছবি তোলা থামিয়ে মেহজাবিন নিশোকেও ডাকলেন তাঁদের সঙ্গে ছবি তুলতে। কিন্তু, নিশো ছবি তোলা দূরে থাক, অনেকটা দৌড়ে গ্রিনরুমে ঢুকলেন! যাওয়ার সময় বলে গেলেন, ‘পাগল নাকি! মেকআপ ছাড়া ছবি তুলব? মাথা খারাপ?’