মেকআপবিহীন কারিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনকে দিন ছবির প্রচারণার ব্যাপারে নিত্যনতুন বুদ্ধি আঁটছেন বলিউডের ছবিয়ালেরা। ৩০ আগস্ট মুক্তি পাচ্ছে প্রকাশ ঝার নতুন ছবি সত্যাগ্রহ। এতে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন কারিনা কাপুর। ছবিতে যেমন মেকআপবিহীন, ছবির প্রচারণায়ও নাকি মেকআপবিহীন থাকবেন কারিনা। বিপণনের নাকি এ নতুন কৌশল। মেকআপবিহীন কারিনার ওপর সব ক্যামেরা যে চোখ মেলে রইবে, এ তো সহজেই অনুমেয়। সত্যাগ্রহতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, অজয় দেবগন, অর্জুন রামপাল। বলিউড হাঙ্গামা।