মেকাপম্যান ফজলুর রহমান বাবু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরা যারা মিডিয়ায় কাজ করি, তাঁদের দিনটা শুরু হয় একজন মেকাপম্যানের মাধ্যমে। তাঁরা আমাদের সুন্দরভাবে তৈরি করে দেওয়ার জন্যই দর্শকেরা টেলিভিশনের পর্দায় আমাদের এত সুন্দর দেখতে পান। ভালো মেকাপম্যন না হলে হয়ত দর্শকেরা আমাদের এত সুন্দর দেখতেন না।’ কথাগুলো বলছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তিনি আরও বলেন, ‘এত দিন বিভিন্ন চরিত্রে কাজ করলেও এবারই প্রথম মেকাপম্যানের ভূমিকায় অভিনয় করছি। আসলে আমাদের দেশে মেকাপম্যানকে নিয়ে এখনো কোনো নাটক হয়নি।’ কাল থেকে শুরু হওয়া এ নাটকটির নাম হচ্ছে ‘একজন মেকাপম্যান অথবা নীরবতার গল্প’। অলি আহমেদের পরিচালনায় নাটকটির মূল গল্প হচ্ছে একজন মেকাপম্যান এবং তার মেয়ের দুর্দশাগ্রস্ত জীবন নিয়ে। নাটকটি সম্পর্কে ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘নাটকটির মাধ্যমে আমরা মেকাপম্যানদের জীবনের বাস্তব চিত্রটাই তুলে ধরতে পারব বলে মনে করি।’