মেগান ফক্সের গোপন বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা চুপিচুপি বিয়ের কাজটা সেরে ফেললেন হলিউডের অভিনেত্রী মেগান ফক্স। এ বিয়েতে উভয়পক্ষ সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেছে। ‘ট্রান্সফরমারস’ ছবির আলোচিত অভিনেত্রী মেগান ফক্স দীর্ঘ ছয় বছরের প্রেমের পর গত সপ্তাহে বিয়ের পিঁড়িতে বসেন। তাঁর বর আর কেউ নন, ছোট পর্দার আরেক তারকা অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিন। দুজনেরই এটি প্রথম বিয়ে। তবে গ্রিনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বান্ধবী অভিনেত্রী ভেনেসা মার্সেলিরও সম্পর্ক ছিল। এমনকি তাঁর ঘরে আট বছর বয়সী একটি ছেলেও আছে।