মেগান ফক্সের দুঃখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সফরমারস ছবির অভিনেত্রী মেগান ফক্সকে নিয়ে ভক্তদের মাতামাতির কমতি নেই কোনো দিক থেকে। আবেদনময়ী অভিনেত্রী হিসেবে বেশ ওপরের দিকেই আছে তাঁর নাম। আর মেগানের মনের দুঃখটাও ঠিক এখানেই। এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে মেগান স্বীকার করেছেন, স্রেফ সুন্দরী বলেই তাঁকে নিয়ে এত মাতামাতি। তাঁর অভিনয়প্রতিভা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না বেশি। একটু মন খারাপ হলেও বিষয়টা অবশ্য মেনেই নিয়েছেন মেগান।‘আমি খুব ভালো করেই জানি, মানুষ দেখে প্রশংসা করবে এমন কোনো অভিনয় আমি করিনি। তাই আমার অভিযোগও কিছু নেই। কেন আমাকে লোকে অভিনেত্রী হিসেবে মেনে নিচ্ছে না বলে চেঁচামেচি করারও তাই কোনো মানে হয় না।’ বলেছেন মেগান। ওয়েবসাইট।