মেগান ফক্সের সংসার ভাঙার জো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সফরমারস ছবির শিয়া ল্যাবাফের একটিমাত্র কথায় মেগান ফক্সের ঘর ভাঙার উপক্রম হয়েছে। ল্যাবাফ বলেছেন, ট্রান্সফরমারস ছবির শুটিং চলাকালে অভিনেত্রী মেগান ফক্সের সঙ্গে উদ্দাম আনন্দ-ফুর্তি করেছেন তিনি। ‘যে সময়টা মেগানের সঙ্গে কাটিয়েছি, সেটা একান্ত আমাদের ব্যাপার। আমাদের জুটির যে রসায়ন, আশা করি, দর্শক সেটা পর্দায় দেখেছেন।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে ল্যাবাফ এসব কথা বলেন। এ কথায় মেগানের স্বামী ও বেভারলি হিলস ৯০২১০-এর তারকা ব্রায়ান অস্টিন গ্রিনের প্রতিক্রিয়া কী তা জানা যায়নি। তবে এসব কথাবার্তার পর অনেকে মেগান ও গ্রিন দম্পতির দাম্পত্য সম্পর্ক টেকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। গত বছরের জুন মাসে তাঁরা বিয়ে করেছিলেন। ওয়েবসাইট।