মেগানের ভিন্ন রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওয়াইয়ের সমুদ্রসৈকতে মেগান ফক্স। সঙ্গে স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন। উৎসাহী ফটোসাংবাদিকদের ক্যামেরা এই জুটির পিছু ছাড়বে না, সেটাই স্বাভাবিক। সেই সব ছবি দেখে সবার চোখ একদম কপালে। এ কী দশা মেগান ফক্সের! বিয়ের ছয় মাস না পেরোতেই মেগান একদম শুকিয়ে কাঠি। এত দিনের পরিচিত মেগান ফক্সকে চেনাই মুশকিল। এমন কৃশকায় মেগানের ছবি দেখে হতাশ তাঁর ভক্তদের একটি বড় অংশ। এ হাওয়াই সমুদ্রসৈকতেই গত ২৪ জুন বহুদিনের ছেলেবন্ধু টিভি অভিনেতা ব্রায়ানের সঙ্গে মালা বদল হয়েছিল হলিউড অভিনেত্রী মেগানের। বড়দিনের ছুটি উপভোগ করতেই মেগান আর গ্রিন এবার গেছেন হাওয়াই। ওয়েবসাইট।