মেগানের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সেপ্টেম্বরে মা হয়েছেন মেগান ফক্স। জীবনে যেমন পরিবর্তন এসেছে, তেমনি অভিনয়জীবনেও নিজের অবস্থানের পরিবর্তন আনছেন এই হলিউড অভিনেত্রী। চাইছেন না আর পর্দায় বেশি খোলামেলা দৃশ্যে উপস্থিত হতে। কারণ ব্যাখ্যা করলেন এই তারকা, ‘আপনার যখন একটি সন্তান থাকবে, তখন খোলামেলা দৃশ্যে অভিনয়ের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। এখন থেকেই ছবি বাছাইয়ের ব্যাপারে সতর্ক হয়ে গেছি। কারণ, আমার বাচ্চা যখন স্কুলে যাবে এবং তার বন্ধুরা যখন আমার খোলামেলা ছবি নিয়ে কথা বলবে, তখন নিশ্চয়ই সেটা ভয়ংকর ব্যাপার হবে।’ ব্যাং শোবিজ।