মেগানের 'জটিলতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালেও তিনটি ছবি মুক্তি পেয়েছিল তাঁর। এরপর মেগান ফক্স নিয়েছেন লম্বা বিরতি। দুই বছর পর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টেলস । ধীরে ধীরে নিজেকে হলিউড থেকে গুটিয়ে নিতে শুরু করা মেগান বলেছেন, পরিবার আর কাজ—দুটোর মধ্যে ভারসাম্য আনতে পারছিলেন না। দুই সন্তানের মা মেগান সম্প্রতি অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ২৮ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘কর্মজীবী মা হওয়াটা সত্যিই কঠিন। বিশেষ করে যখন আমার মন কাজে নয়, পড়ে থাকে সন্তানের কাছে।’ আইএএনএস।