মেঘ রোদ্দুর ও রমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় দেখানো হবে নাটক মেঘ রোদ্দুর ও রমলা। লিখেছেন মুুরাদ পারভেজ। পরিচালনা করেছেন সোহানা সাবা। অভিনয় করেছেন আজিজুল হাকিম, ইন্তেখাব দিনার, দীপান্বিতা প্রমুখ। দীর্ঘদিন বিদেশে থেকে দেশে ফিরেছে দুই বন্ধু। এক বৃষ্টির রাতে বন্ধুকে হত্যা করে তার সব অর্থ ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় অন্য বন্ধু। কিন্তু তাতেও রক্ষা হয়নি। বৃষ্টির ফোঁটাগুলো সাক্ষী হয়ে আছে সেই হত্যাকাণ্ডের। আরেক বৃষ্টির দিনে নিজের অজান্তেই বন্ধুকে হত্যার কথা স্বীকার করে সে।