মেঘে ঢাকা চাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর দেখানো হবে নাটক মেঘে ঢাকা তারা। রচনা ও পরিচালনা করেছেন সালমান হায়দার। অভিনয় করেছেন পপি, হাসান মাসুদসহ আরও অনেকে। বাবা ঘটকের মাধ্যমে শহরের এক কালোবাজারির সঙ্গে সুমনার বিয়ে দেয়। এরপর থেকে শুরু হয় নানা জটিলতা। নষ্ট হয় সুমনার সুন্দর জীবন। অল্প সময়েই স্বামীর খারাপ দিকগুলো সুমনার কাছে ধরা পড়ে। পুলিশের হাতে ধরা পড়ে সুমনার স্বামী। তারপর সুমনার জীবনে এক অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ নেমে আসে।