মেটাল মেইজের 'মেটাল মেইজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেটাল মেইজ অ্যালবামের পোস্টার
মেটাল মেইজ অ্যালবামের পোস্টার

মেটাল ব্যান্ড মেটাল মেইজের তৃতীয় অ্যালবাম তৈরি হয়ে গেছে। অ্যালবামের নাম মেটাল মেইজ। ইনকার্সন মিউজিক শ্রোতাদের হাতে তা তুলে দেবে ২৯ মার্চ।
মেটাল মেইজের সদস্যদের মতে, মেটাল মেইজ তাঁদের ইপি (এক্সটেন্ডেড প্লে, যদি ছয়টার কম গান থাকে) অ্যালবাম। এতে গান থাকছে তিনটি। গানগুলোর শিরোনাম ‘সভ্যতা’, ‘রণ হুংকার’ ও ‘শ্রেষ্ঠত্ব’। সঙ্গে থাকছে একটি ইনস্ট্রুমেন্টাল। সবকটির সুর ও সংগীতায়োজন শ্রোতাদের কাছে একেবারেই নতুন মনে হবে।
মেটাল মেইজ ব্যান্ড গঠন করা হয় ১৯৯৫ সালে। তখন থেকে এই ব্যান্ডের সঙ্গে আছেন ফায়সাল। তিনি বলেন, ‘আমরা শ্রোতাদের নতুন কিছু দেওয়ার চেষ্টা করি। এবার আমরা বাংলাদেশের মেটাল সংগীতাঙ্গনকে নতুন সাউন্ড উপহার দেব।’
মেটাল মেইজের প্রথম অ্যালবাম অজানা অধ্যায় (২০০৩)। আর দ্বিতীয়টি করপোরেট রোবট (২০০৯)। মেটাল মেইজ ব্যান্ডের সদস্যরা হলেন ফায়সাল (গিটার), শাব্বির (কণ্ঠ), শোভন (ড্রামস) ও মার্ক (গিটার ও স্টুডিও বেইজ)।