মেদ কমাতে শরীরচর্চা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজল আর মোটা হতে চান না। দ্বিতীয় সন্তান নেওয়ার পর কাজল একটু মোটা হওয়ার দিকেই এগোচ্ছিলেন। ব্যাপারটি টের পান কাজল নিজেই। ছুটে যান চিকিৎসকের কাছে। চিকিৎসক পরামর্শ দেন, তাঁকে শরীরের মেদ কমাতে হবে। অবশেষে স্বামী অজয় দেবগনের সঙ্গেই নিজের বাড়ির জিমে শুরু করেন শরীরচর্চা। নিয়ম করে দুই বেলা জিমে যাচ্ছেন। আর ওই সময় তাঁর সঙ্গে থাকছেন ছোট বোন তানিশাও।