মেদ ঝরাতে মরিয়া বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে মরিয়া হয়ে উঠেছেন। বিপাশার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বাড়তি ওজন কমাতে বিপাশা খাবারের তালিকায় ব্যাপক পরিবর্তন এনেছেন এবং শরীরচর্চা করছেন নিয়মিত। এক খবরে জানিয়েছে মিডডে।সূত্রটি জানিয়েছে, দ্রুত ওজন কমানোর জন্য নিয়মিত ঘাম ঝরাচ্ছেন বিপাশা। এ বাড়তি ওজন তৈরি হয়েছিল তাঁর শারীরিক অসুস্থতার জন্য। সুস্থ হতে চিকিত্সকের পরামর্শ অনুসারে কয়েক দফা অ্যান্টিবায়োটিক সেবন করেছিলেন বিপাশা। পরে সুস্থ হয়ে দেখেন এ সময়ে প্রায় চার কেজি ওজন বেড়েছে তাঁর। বাড়তি চার কেজিই তাঁকে চিন্তায় ফেলে দিয়েছে। এ ওজন কমাতে এখন মরিয়া তিনি।