মেধাবী দেশের মুখ
‘জীবনে অনেক রকম দারিদ্র্যের কথা শুনেছেন। তবে এবার তা খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। অনুষ্ঠানটি করতে গিয়ে হয়েছেন আবেগাপ্লুত, চোখ বারবার ভিজে গেছে। তার পরও মানুষের সংগ্রামের কথা শুনেছেন। সারা দেশে ছড়িয়ে থাকা অদম্য মেধাবীদের নিয়ে নির্মিত অনুষ্ঠান মেধাবী দেশের মুখ নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন আবুল হায়াত।আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠানটির টেলিভিশন প্রিমিয়ারের আগে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এতে অনুষ্ঠান সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত থেকে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। অনুষ্ঠানে মেধাবী দেশের মুখ-এর পরিচালক আবুল হায়াত, বিশেষ অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ, উপস্থাপক বিপাশা হায়াত, এটিএন বাংলার উপদেষ্টা প্রোগ্রাম নওয়াজেশ আলী খান এবং বিজ্ঞাপনী প্রতিষ্ঠান বিটপীর এমডি সারাহ আলী উপস্থিত ছিলেন। মেধাবী দেশের মুখ অনুষ্ঠানটি মোট ২৬টি পর্বে নির্মিত হয়েছে। আগামী ৯ আগস্ট সোমবার রাত ৯টা ২০ মিনিট থেকে অনুষ্ঠানটির সম্প্রচার শুরু হবে।