মেয়েদের সঙ্গে ছুরি রাখতে বললেন শিল্পা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের ওপর সহিংসতা যেন দিন দিন বেড়েই চলেছে। ভারতে কয়েকটি গণধর্ষণের মতো পাশবিক ঘটনা ঘটার পর এবার সোচ্চার সবাই। বলিউড তারকা শিল্পা শেঠি বললেন, মেয়েদের আত্মরক্ষার জন্য নিজেদেরই প্রস্তুত করতে হবে। এ জন্য প্রয়োজনে সঙ্গে রাখতে হবে ছুরি।
শিল্পা বলেন, ‘কিছু মানুষ ও উত্ত্যক্তকারী আসলে অসুস্থ মানসিকতার। পুলিশ আমাদের রক্ষার সর্বোচ্চ চেষ্টাই করছে। কিন্তু তারা আর কতটা করতে পারবে। মেয়েদের তাই নিজেদেরই আত্মরক্ষা করতে হবে। ভিড়ের মধ্যে চলাচলের সময় সঙ্গে ছুরি রাখতে হবে।’
এই আধুনিক সমাজে মধ্যযুগীয় এসব বর্বরতা দেখেও হতবাক এই অভিনেত্রী। বললেন, ‘পত্রিকায় এসব খবর পড়ে পড়ে আমি বিরক্ত। মাঝেমধ্যে মনে হয়, আমরা কোন সমাজে বাস করছি!’ পিটিআই।