মেয়ের সঙ্গে অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা পাপিয়া সারোয়ারের সঙ্গে একই অ্যালবামে গান গাইছেন মেয়ে জিশা সারোয়ার। রবীন্দ্রসংগীতের এই অ্যালবামের সংগীতায়োজন করেছেন জিশার স্বামী ইমরান আজিজ। আগামী ডিসেম্বর মাসেই অ্যালবামের পুরো কাজ শেষ হবে।
পাপিয়া সারোয়ার জানান, আজ তাঁর জন্মদিন এবং এ বছর তাঁর সংগীতজীবনের ৪৬ বছর পূর্তি হলো। এ উপলক্ষে আজ সকালে চ্যানেল আইয়ে ‘গানে গানে সকাল শুরু’ এবং রাত আটটায় মাই টিভিতে গান গাইবেন তিনি।
এ বছর ভারতের সা রে গা মা পা থেকে বেরিয়েছে পাপিয়া সারোয়ারের আকাশ পানে হাত বাড়ালেম আর বাংলাদেশের জি-সিরিজ থেকে পূর্ণচাঁদের মায়ায় অ্যালবাম দুটি।
পাপিয়া সারোয়ার জানান, ১৯৭৩ সালে তিনি শান্তিনিকেতনে যান। গান শিখেছেন বরেণ্য গুরুদের কাছে। এখন তিনি গান শেখাচ্ছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েদের।