মেরাজ ফকিরের মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওপরের সাদাকালো ছবিটি থিয়েটারের মেহেরজান আরেকবার নাটকের। নাটকটির রচনা ও নির্দেশনা আবদুল্লাহ আল-মামুনের। এখানে মেহেরজান চরিত্রটি করেছেন ফেরদৌসী মজুমদার। ছবিটিতে ফেরদৌসী মজুমদার আর তানভিন সুইটিকে দেখা যাচ্ছে। নাটকটির ছবির মুহূর্তের কথা বলতে গিয়ে ফেরদৌসী মজুমদার বললেন, এখানে মেহেরজান একজন প্রতিবাদী নারী চরিত্র। হোটেলে কাজ করে। সঙ্গে সুইটিও। মেহেরজান মুক্তিযোদ্ধাদের সাহায্য করে। তার কাছে অস্ত্রও রাখা হতো। কিন্তু ওই এলাকায় স্বাধীনতাবিরোধীরা আস্তানা গাড়ে। একটা সময় স্বাধীনতাবিরোধীরা মেয়েদের ধরে নিয়ে যেতে চায়, তখন মেহেরজান হাতে অস্ত্র তুলে নেয়।নাটকটি মঞ্চে আসার সময়কালের স্মৃতিকথা তাঁর মুখ থেকে উঠে এল। তিনি বললেন, ‘আমরা বেইলি রোডে আমাদের থিয়েটার কমপ্লেক্সে রিহার্সেল করতাম। টানা কাজ হতো। আবদুল্লাহ আল-মামুনের কাজ মানে ছাড় দেওয়া যাবে না। তিনি কাজের সময় খুবই সিরিয়াস থাকতেন। মহড়ার সময় কোনো রকমের ছাড় ছিল না। কঠিন নিয়মের মধ্যে কাজ হতো। আমরা প্রায় এক মাস টানা কাজ করেছি। এরপর নাটকটি মঞ্চে আসে।’ তিনি আরও বলেন, শুধু নাটকটি বাংলাদেশেই নয়, দেশের বাইরে ভারতেও বেশ প্রশংসা পেয়েছে।নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৯৭ সালে ডিসেম্বরে। ওই সময় থিয়েটারের উৎসব আয়োজন করা হয়েছিল। উৎসব ধরেই নাটকটি মঞ্চে আসে। প্রথম মঞ্চায়ন হয় পাবলিক লাইব্রেরি মঞ্চে। এ পর্যন্ত নাটকটির ২৯টি প্রদর্শনী হয়েছে। প্রায় ১১ বছর নাটকটির মঞ্চায়ন বন্ধ আছে।