মেরি কম খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকে ব্রোঞ্জ পদক বিজয়ী ভারতের বক্সিং তারকা মেরি কমের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। ছবিতে মেরির ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাতে খুশি হয়েছেন মেরি কম। ছবিটি পরিচালনা করবেন সঞ্জয় লীলা বানসালি।মণিপুরে তাঁর জীবনযাপনের দৃশ্যগুলো কীভাবে ফুটিয়ে তোলা হবে—ছবিতে তা দেখতে বেশ উৎসুক মেরি। মণিপুরের এক আদিবাসী পরিবারের মেয়ে মেরি শুরুতে তাঁর বক্সিংয়ে আগ্রহের কথা পরিবারকে জানাতে সাহস পাননি। কারণ, সেখানে মেয়েদের জন্য বক্সিং মোটেও উপযুক্ত নয় বলে মনে করা হতো। ২০০০ সালে মণিপুর রাজ্যে মেয়েদের বক্সিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর পরিচিতি পান মেরি। ১৮ বছর বয়স থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে থাকেন তিনি। পিটিআই।