মেরিল্যান্ডে ‘মহাজনের নাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে আবারও মঞ্চস্থ হলো মহাজনের নাও নাটকটি। বাংলাদেশের সুবচন নাট্যদলের এই নাটক যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের জন হপকিন্স স্কুল অব মেডিসিনের টার্নার মিলনায়তনে গত রোববার মঞ্চস্থ করেছে ওয়াশিংটন ডিসির সাংস্কৃতিক সংগঠন একতারা। একতারার প্রধান শেখ মিলন জানান, নাটকটিতে অভিনয় করেছেন একতারার শিল্পীরা। এর আগে ভার্জিনিয়ায় নাটকটির আরও দুটি প্রদর্শনী করেছে একতারা। এরপর প্রদর্শনী হবে নিউইয়র্কে।বাউলসাধক শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে নাটকটি লিখেছেন শাকুর মজিদ, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।