মেলায় জীবনমুখী পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও কারও ধারণা, যাত্রা মানেই শীতের উৎসব। যাত্রা মানেই অশ্লীল কিছু। অহেতুক নাচ-গান, উচ্চস্বরে চিৎকার-চেঁচামেচি। এই ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছে এ মৌসুমের টিকে থাকা দলগুলো। জীবনমুখী পালার মঞ্চায়ন আর লোকজ নৃত্যগীতের ব্যবহারে যাত্রা হয়ে উঠেছে উপভোগ্য বিষয়। সিংগাইর থানার সাওরাইল মেলায় যশোরের আনন্দ অপেরা, ভালুকার সিডস্টোর মেলায় দিনাজপুরের নিউ ভোলানাথ অপেরা, হালুয়াঘাটের আম্রমেলায় সাধনা অপেরা প্রাণবন্ত অভিনয় করছে। যাত্রা যে আমাদের আদি সংস্কৃতির অংশ, যাত্রা সাধারণ মানুষের অন্তরের কথা বলে। যাত্রা দেখে সাধারণ মানুষ আনন্দে মোহিত হয়। হাসে, কাঁদে, বাঁচার অনুপ্রেরণা খুঁজে পায়—এ সত্যটি আবারও প্রমাণিত হলো। সিনেমার আমির সিরাজীর আন্তরিক প্রচেষ্টায় হালুয়াঘাটের আমের মেলায় যাত্রা প্রতিযোগিতা শুরু হয় মাসের মাঝামাঝি সময়। ভালো অভিনয়, মনকাড়া নৃত্য-গীত পরিবেশনের জন্য অনুষ্ঠানে ভিন্ন মাত্রা পাচ্ছে। এ যাত্রা চলবে আরও বেশ কিছুদিন। ভালুকায় নিউ ভোলানাথ আগের যাত্রার চিত্র পাল্টে দিয়েছে। পৌরাণিক, ঐতিহাসিক, সামাজিক এবং জীবনঘনিষ্ঠ পালাসম্ভারে সাজানো নিউ ভোলানাথ অপেরা। দর্শক যা চায়, তা আছে এ দলটিতে। সাওরাইল মেলায় আনন্দের আনন্দঘন মঞ্চায়ন দেখতে দর্শক আসছে স্বাচ্ছন্দ্যে। মেলায় যাত্রা দেখা দর্শকের মন্তব্য হচ্ছে, যাত্রাগানে আবার সুবাতাস বইতে শুরু করেছে। প্রত্যাশার প্রাপ্তিগুলো দর্শকদের করে তুলেছে আশাবাদী। যাত্রার আগাম প্রস্তুতিনিয়মনীতি অনুযায়ী আষাঢ় মাসে শ্রীকৃষ্ণের রথযাত্রার দিন থেকে যাত্রা দলের শুভসূচনা অর্থাৎ আনুষ্ঠানিকতা শুরু হওয়ার দিন ধার্য থাকলেও খুলনার পারুল চৌধুরীর সুন্দরবন অপেরায় আগামী মৌসুমের শিল্পী চুক্তির কাজ চূড়ান্ত হয়েছে। যাত্রাশিল্পের ব্যবসায়িক ম্যানেজার তাপস নন্দী প্রতিমা ছেড়ে যোগ দিয়েছেন পারুল চৌধুরীর সুন্দরবনে। সহম্যানেজার থাকছেন হেমায়েত উদ্দিন। রোমান্টিক জুটি লাবণ্য সরকার ও রুনা আক্তার। ভিলেন শিব শঙ্কর ও দিনবন্ধু রায়। টপার শ্যাম, রনো বাবু। কৌতুক বাবলু, বিবেক গাইয়ে, শ্যাম গাইয়ে। মাদার কাজল, বৌরানী বিজলী দেবী। পারুল চৌধুরী দল মালিক হলেও মঞ্চে তিনি গাইবেন, অভিনয় করবেন বলে জানান ম্যানেজার তাপস নন্দী। যাত্রাদলে তিনি টপ সিংগারখ্যাত। দলের নটনির্দেশক লাবণ্য সরকার জানান, সামাজিক, ঐতিহাসিক পালার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ওপর রচিত পালা রাখার চিন্তাভাবনা চলছে।