
সাংস্কৃতিক প্রতিষ্ঠান মেলোডি এন্টারটেইনমেন্ট তাদের এক যুগ পূর্তি উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠিত ও প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী, তপন চৌধুরীসহ উপস্থিত আমন্ত্রিত শিল্পীরা। অনুষ্ঠানে অতিথি ছিলেন গীতিকার কবির বকুল, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, বালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল প্রমুখ।
এ সময় বাংলা সংগীতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য ইবরার টিপু, দিনাত জাহান, কনা, কিশোর, রাজিব, সাব্বির, পুতুল প্রমুখকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়।
দ্বিতীয় পর্বে সংগীত পরিবেশন করেন ক্লোজআপওয়ান তারকা বিউটি, কিশোর, রন্টি, সাব্বির, পুতুল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন মেলোডি এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা ওমর মির্জা। উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস।