মেসিতে মজেছেন বিদ্যা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুপালি পর্দায় রূপ আর অভিনয় গুণ দিয়ে দর্শকদের অনেক আগেই মজিয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তবে তিনি মজেছেন ফুটবল তারকা লিওনেল মেসিতে। গতকাল শনিবার জানিয়ে দিয়েছেন, তিনি শুধু সুদর্শন মেসির জন্যই খেলা দেখেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, নিজের ‘ববি জাসুস’ চলচ্চিত্রের প্রচার চালাতে পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে বিদ্যা বালান মুখোমুখি হন সাংবাদিকদের। বিশ্বকাপ ফুটবলের এই সময়ে স্বভাবতই তাঁর পছন্দের দল নিয়ে জানতে চান। বিদ্যার সরল স্বীকারোক্তি, ‘আমি শুধু মেসিকে চিনি। তিনি সুদর্শন! কখন মেসির খেলা হবে, সেটা আমার বন্ধুরা আমাকে ফোন করে জানিয়ে দেয়। তখনই শুধু আমি টিভি ছেড়ে খেলা দেখি। এ ছাড়া খেলা নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’