মেহেদী হাসানের শারীরিক অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান পাকিস্তানি শিল্পী মেহেদী হাসানের (৮৪) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গত কয়েক সপ্তাহের মধ্যে তাঁকে দুবার হাসপাতালে ভর্তি করতে হয়েছে। গত ৩০ জানুয়ারি সর্বশেষ করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয় বিখ্যাত এই গজল গায়ককে। কয়েক দিন পরই চিকির‌্যাসকেরা তাঁকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন। কিন্তু বাড়ি ফেরার পর মেহেদী হাসানের অবস্থার অবনতি ঘটে। তিনি দীর্ঘদিন ধরে বুক ও মূত্রনালির সংক্রমণে ভুগছেন। প্লেব্যাক গায়ক হিসেবেও যশ ছিল মেহেদী হাসানের। আশির দশকের শেষ ভাগে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে গানের ভুবন থেকে একরকম বিদায় নিতে হয় তাঁকে। ওয়েবসাইট।