মেহেদীর অ্যালবাম খুললেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসেছে নতুন শিল্পী মেহেদী হাসান খানের অ্যালবাম মেহেদী, কালার অব মিস্ট্রি। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খুললেন অভিনয়শিল্পী মোশাররফ করিম ও কচি খন্দকার। মোশাররফ করিম বলেন, ‘অ্যালবামের গানগুলো যতটুকু শুনেছি, ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।’ মেহেদী বলেন, ‘অনেক কষ্ট আর সাধনার ফল আমার এই অ্যালবাম। দেশের গান, মাকে নিয়ে গান, ভালোবাসার গান—এমনই কিছু গান আমি এখানে করেছি।’অ্যালবামে গান আছে নয়টি। সব কটি গানের কথা ও সুর করেছেন মেহেদী নিজেই। অ্যালবামটি বাজারে এনেছে সংগীতা।