মেহেরজান প্রদর্শনের দাবিতে ঢাকায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমা হলে ‘মেহেরজান’ প্রদর্শনের দাবি জানিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সাধারণ দর্শকের ব্যানারে সকাল ১০টার দিকে প্রায় ৪০ ব্যক্তি ওই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক মির্জা ইকবাল হাসান মেহেরজান ছবির পরিচালক ও প্রযোজকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমরা চাই, তাঁরা ছবিটি হলে প্রদর্শনের ব্যবস্থা করুক।’মির্জা ইকবাল আরও বলেন, ‘কোনো রকম কারণ বা নিষেধাজ্ঞা ছাড়াই হল থেকে ছবিটির প্রিন্ট নামিয়ে নেওয়ার বিষয়ে আমরা পরিচালক ও প্রযোজকের কোনো দায়িত্বপূর্ণ আচরণ দেখতে পাচ্ছি না। এর অর্থ কী দাঁড়ায়! লোকজন ছবিটির যে বিষয়গুলো নিয়ে সমালোচনা করছে, তাহলে কি সে ব্যাপারে পরিচালকের কোনো দৃঢ় অবস্থান নেই।’সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে তাঁরা এ কর্মসূচি আয়োজন করেছেন। এর আগে ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে এ সংগঠনটিই মানববন্ধন করেছিল।