মোদিকে নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কাল সোমবার। কিন্তু নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার আগেই তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন বলিউডের প্রযোজক-পরিচালক মধুর ভান্ডারকার। এই চলচ্চিত্রে তুলে ধরা হবে, কীভাবে একজন সাধারণ মানুষ একটি দেশের প্রধানমন্ত্রী হলেন। গুজরাটের মুখ্যমন্ত্রীর পদে থাকার সময় নরেন্দ্র মোদির সঙ্গে মধুর ভান্ডারকারের ভালো সম্পর্ক গড়ে ওঠে।