মোনার হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনা সিং
মোনা সিং

ছোট পর্দায় ছিল তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। কিন্তু বড় পর্দায় গিয়ে ছোট তারকাই হয়ে রইলেন মোনা সিং। ২০০৯ সালে বক্স অফিসে সব রেকর্ড ওলট-পালট করে দেওয়া থ্রি ইডিয়টস-এ অভিনয় করেছিলেন। এর পরও ক্যারিয়ারটা দাঁড়ায়নি। দাঁড়াবে কী করে, সেই ছবির পর তাঁর কাছে এমন সব প্রস্তাব আসত, সবগুলো চরিত্রই একই—সন্তানসম্ভবা নারীর! দুঃখ করে মোনা বলেছেন, ‘থ্রি ইডিয়টস-এর পর আমি শুধু গর্ভবতী নারীর চরিত্রের প্রস্তাব পাচ্ছিলাম। এটা আমাকে বিস্মিত করেছে। সবগুলো প্রস্তাবই বাতিল করে দিয়েছি। আমি একই চরিত্রের গণ্ডিতে বন্দী হতে চাই না। ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে দেখতে চাই।’