মোরশেদুল ইসলামের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোরশেদুল ইসলাম
মোরশেদুল ইসলাম

চিত্রনির্মাতা মোরশেদুল ইসলামের হৃৎপিণ্ডে বাইপাস অস্ত্রোপচার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে এই অস্ত্রোপচার করেছেন শল্যচিকিৎসক অপূর্ব কুমার শর্মা।
দুপুরে মোরশেদুল ইসলামের স্ত্রী মুনিরা মোরশেদ জানান, বছর খানেক আগে একবার হৃদ্যন্ত্রের সমস্যার কারণে মোরশেদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ইদানীং তিনি তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। ১১ জানুয়ারি তাঁকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় এনজিওগ্রাম করার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসক ও পরিবার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোরশেদুল ইসলামকে অস্ত্রোপচারকক্ষ থেকে বের করে সিসিইউতে আনা হয়েছিল।