মৌলভীবাজারে পাখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনু থিয়েটার মৌলভীবাজার তাদের ৩০তম প্রযোজনা মনোজ মিত্রের লেখা পাখি নাটকটি মঞ্চায়ন করেছে। ১৫ মে সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের এম সাইফুর রহমান মিলনায়তনে দর্শনীয় বিনিময়ে বিপুলসংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন। নাট্যকার মনোজ মিত্রের ৮০ বছর পূর্তি উপলক্ষে মনু থিয়েটার নাটকটি মঞ্চায়ন করে। আইরিন পারভীন লোপার নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন আ স ম সালেহ সুহেল, জলি পাল, সুদীপ দাশ ও মো. সাইদুল ইসলাম হানিফ। প্রাণবন্ত অভিনয় পুরো নাটকের সময়টিতে মুগ্ধতায় আটকে রাখে দর্শকদের।