মৌসুম শেষেও মৌসুমি যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হয়েছে মৌসুমি যাত্রা। অন্যান্য বছরের তুলনায় এবারের যাত্রার মৌসুম ছিল একেবারেই মন্দা। এর অন্যতম কারণ রাজনৈতিক অস্থিরতা। নিরাপত্তার কারণ দেখিয়ে যাত্রার প্রদর্শনীর অনুমতি দেয়নি পুলিশ ও স্থানীয় প্রশাসন। তাই অধিকাংশ যাত্রাদলের মালিককে লোকসান গুনতে হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। পাওয়া যাচ্ছে অনুমতিও। কিছু যাত্রাদল এখন এই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই মৌসুম শেষ হলেও যাত্রার প্রদর্শনী শেষ হচ্ছে না। গীতাত্মক এবং সংলাপত্মক উভয় শ্রেণির দলগুলো মৌসুম শেষ হওয়ার পরও যাত্রার প্রদর্শনী অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। দেশের বিভিন্ন স্থানে এবার আরও কিছুদিন যাত্রার প্রদর্শনী হবে।
শেষ মুহূর্তে যাত্রা নিয়ে যে দলগুলো ব্যস্ত সময় কাটাচ্ছে, তার মধ্যে অন্যতম মোশাররফ হোসেনের আনন্দ অপেরা, কামরুজ্জামান জুয়েলের চৈতালী অপেরা, রমজান আলী মিয়ার দিশারী অপেরা, হানিফ মিয়ার পদ্মা অপেরা, ওটি বিশ্বাসের রাজলক্ষ্মী অপেরা, দুলাল সাহার অগ্রগামী অপেরা, মনীষা অধিকারীর পূজাশ্রী অপেরা, সৌমেন কুমারের রাজমহল অপেরা, বাবুল শেখের স্বদেশ অপেরা, ওয়াসিম আসকরের দি চ্যালেঞ্জার অপেরা, মকবুল হোসেনের আদি বঙ্গশ্রী অপেরা। এই দলগুলো সংলাপপ্রধান যাত্রাপালার প্রদর্শনী করছে।
গীতি যাত্রার লোকপ্রিয় পালা প্রদর্শনী করছে অপরদিকে আয়েশা আক্তারের আশা নূর অপেরা, মাসুম চৌধুরীর কেয়া যাত্রা ইউনিট, জাহাঙ্গীরের দোয়েল অপেরা।