প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রার মৌসুম শুরু হতে এখনো ঢের বাকি। তা প্রায় মাস দুয়েক তো হবেই। প্রচলিত নিয়ম অনুযায়ী দুর্গাপূজার সপ্তমী থেকে শুরু হয় যাত্রা মৌসুম। আর তা শেষ হয় ৩০ চৈত্র বা ১৩ এপ্রিল। কিন্তু এবার তার আগেই শুরু হয়ে গেছে মৌসুমি যাত্রা। রোজার ঈদের পরদিন থেকে দেশের বিভিন্ন যাত্রামঞ্চে প্রধান যাত্রাদলগুলো প্রাণবন্ত অভিনয় দিয়ে দর্শক টানার চেষ্টা করছে। দর্শকেরাও যাত্রার ঐতিহ্যবাহী ঐক্যতানবাদন শুনে, নাচ-গান আর দাপুটে অভিনয় দেখে পুলকিত হচ্ছেন। আসরে পরিবেশিত হচ্ছে দর্শকপ্রিয় যাত্রাপালাগুলো।
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী এবার দেশের বিভিন্ন যাত্রামঞ্চে ৫৪টি দল যাত্রা পরিবেশন করছে।