মেয়েকে কাছে চান টম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯ জুলাই বিচ্ছেদের দলিলে সই করলেন তাঁরা। টম ক্রুজের জীবনে কেটি হোমস এখন কেবলই অতীত। তবে অবধারিতভাবেই টম অতীত হতে দেবেন না মেয়ে সুরি ক্রুজকে। সাফ সাফ জানিয়ে দিয়েছেন, নিয়মিত এবং অর্থপূর্ণ সঙ্গ চান মেয়ের। আদালত অবশ্য রায় দিয়েছেন, ছয় বছরের সুরি আপাতত থাকবে মায়ের সঙ্গেই। এদিকে কেটি আদালতে হাজিরা দেওয়ার সময় মেয়েকে রেখে গিয়েছিলেন তাঁর মা ও দেহরক্ষীর জিম্মায়। কোনোভাবেই চাইছেন না, বাবা টমের সায়েন্টোলজির ছোঁয়া লাগুক ছোট্ট মেয়েটার মধ্যে। কেটি যদি এভাবেই টমের আড়ালে রেখে দেন মেয়েকে, ভবিষ্যতে বাবা-মেয়ের দেখা-সাক্ষাৎ নিয়ে আরও কত যে নাটক হবে, তা বলা মুশকিল। আইএএনএস ও ব্যাং শোবিজ।