মেয়ের জন্মদিনে সালমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর দিনাজপুরের ব্যবসায়ী শিবলী সাদিকের সঙ্গে জীবনের জুটি বাঁধেন ২০০৬ সালের ক্লোজআপ বিজয়ী সালমা। এরপর ঘরসংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন পুরোদমে। এ বছরের প্রথম দিনে (১ জানুয়ারি ২০১২) সালমার ঘর আলো করে আসে নতুন অতিথি। সালমা তাঁর এই আদরের মেয়ের নাম রাখেন স্নেহা।আসছে ১ জানুয়ারি স্নেহার প্রথম জন্মদিন। দিনটিকে ঘিরে আনন্দের জোয়ার বইছে সালমার সংসারে। মেয়ের প্রথম জন্মদিনটিকে কীভাবে ভালোভাবে উদযাপন করা যায়, এ নিয়ে এখন দারুণ ব্যস্ত এক সময়ের ক্লোজাআপ ওয়ান বিজয়ী এই তারকা। সালমা বলেন, ‘স্নেহার প্রথম জন্মদিনটা স্মরণীয় রাখতে চাই। এ জন্য সেদিন একটি অনুষ্ঠানেরও আয়োজন করেছি। সবাই তাঁর জন্য দোয়া করবেন, সে যাতে সবার মুখ উজ্জ্বল করতে পারে।’