মেয়ের জন্য অভিনয় বিরতিতে ক্রুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একমাত্র মেয়ে সুরি ক্রুজের সঙ্গে সময় কাটানোর লক্ষ্যেই অভিনয় থেকে আপাতত দূরে থাকার পরিকল্পনা করেছেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে শোবিজস্পাই জানিয়েছে, জনপ্রিয় ছবি উপহার দেওয়া আর সুরির সঙ্গে সময় কাটানো—দুটিই সমান গুরুত্বপূর্ণ ক্রুজের কাছে। কিন্তু তিনি প্রমাণ করতে চান, কেটি হোমসের মতো সুরির দেখভাল করতে তিনিও সক্ষম। আর এসব বিষয় মাথায় রেখে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার পরিকল্পনা করেছেন টম ক্রুজ।সূত্রটি আরও জানিয়েছে, অবশ্যই সুরির দেখভালের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান ক্রুজ। তবে এ ক্ষেত্রে তিনি ধীরে চলার নীতিই গ্রহণ করেছেন। এখন না হলেও ভবিষ্যতে টম তাঁর মেয়ের দেখভালের দায়িত্ব ফিরে পাওয়ার জন্য আইনি লড়াইয়েও নামবেন। তবে তার আগে যত্নশীল একজন বাবা হিসেবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। উল্লেখ্য, টম ক্রুজ এবং কেটি হোমস তাঁদের পাঁচ বছরের সংসারজীবনের ইতি টেনেছেন গত ৯ জুলাই। তাঁদের একমাত্র মেয়ে সুরি ক্রুজের দেখভাল করার জন্য কেটির পক্ষে রায় দিয়েছেন আদালত। এই রায় অনুযায়ী সব সময় মায়ের সঙ্গেই থাকবে ছয় বছর বয়সী সুরি, অবশ্য মাঝেমধ্যে সে বাবার সঙ্গে সময় কাটাতে পারবে। কিন্তু ক্রুজ চান, আদরের মেয়ে সব সময় তাঁর সঙ্গেই থাকুক। এ জন্য আদরের মেয়ে সুরিকে ফিরে পাওয়ার জন্য আটঘাট বেঁধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন বাবা টম ক্রুজ।