মেয়ের জন্য ছবি বাদ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়ের জন্য ছবির কাজ পর্যন্ত বাদ দিয়েছেন অভিনেত্রী হ্যালি বেরি। আসছে মার্চে মেয়েটি তিন বছরে পা রাখবে। বন্ধু গ্যাব্রিয়েল অব্রির সঙ্গে সম্পর্ক চুকে যাওয়ার পর মেয়েটি হ্যালি বেরির কাছেই ছিল এত দিন। বিপত্তি ঘটল, গ্যাব্রিয়েল যখন নাহলাকে নিজের তত্ত্বাবধানে রাখতে চাইলেন। বাবা হিসেবে মেয়েকে কাছে রাখার দাবি তিনি করতেই পারেন। কিন্তু এতটুকু বাচ্চাকে কোলছাড়া করতে চান না মা। আপসে মিটমাট না হওয়ায় ব্যাপার গড়াল আদালত অবধি। সন্তানকে নিজের তত্ত্বাবধানে রাখতে চলতি সপ্তাহেই কাঠগড়ায় দাঁড়াবেন হ্যালি বেরি। তবে কোন আদালতে, কবে মামলার শুনানি হবে—তা জানা যায়নি। ওয়েবসাইট।