মেয়ের জন্য লন্ডনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপুন
নিপুন

প্রায় এক মাসের জন্য লন্ডন যাচ্ছেন চিত্রনায়িকা নিপুন। একমাত্র মেয়ে তানিশা হোসেনকে নতুন স্কুলে ভর্তি করাতেই তাঁর এই লন্ডন-যাত্রা। নিপুন বলছিলেন, তানিশা বারিধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস সিক্স পর্যন্ত পড়েছে। এবার ক্লাস সেভেনে ভর্তি হবে লন্ডনের স্কুলে। সেখানকার দুটি স্কুলে ভর্তির জন্য মনোনীত হয়েছে সে। নিপুন লন্ডনে গিয়ে ভর্তির বাকি কার্যক্রম শেষ করবেন। তিনি জানান, পূর্ব লন্ডনের পপলার এলাকায় থাকেন তাঁর বড় বোন। সেখানে থেকেই তানিশা পড়াশোনা করবে।
সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দেশে ফিরবেন নিপুন। সামনে আসছে নিপুন অভিনীত স্বর্গ থেকে নরক ছবিটি। ছবিটির ৫০ শতাংশ কাজ এরই মধ্যে শেষ হয়েছে।