মেয়ের বিয়েতে কনসার্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের অনুষ্ঠানকে সংগীতময় করে তুলতে চান পপতারকা লায়োনেল রিচি। মেয়ে নিকোলের বিয়েতে নামীদামি সব গায়ক বন্ধুকে নিমন্ত্রণ করেছেন। লায়োনেল রিচি তাঁদের সবাইকে একটি করে গান গাওয়ার অনুরোধ জানিয়েছেন। যদি তাই হয়, তবে গোটা বিয়ের অনুষ্ঠান কনসার্টে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে। নিকোলের বয়স যখন নয়, তখন তাঁকে দত্তক নিয়েছিলেন লায়োনেল। জানা গেছে, প্রায় চার বছর ধরে জোয়েল ম্যাডেনের সঙ্গে নিকোলের প্রেম চলছে। ওয়েবসাইট।