মোটা দামে বিক্রি কৃশ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি বানানো হবে—এটুকু ঘোষণা হয়েছে মাত্র। এখনো শুটিংয়ের খবর নেই। অথচ বিক্রি হয়ে গেছে সিনেমা দুটি। এর একটি হূতিক রোশনের ‘কৃশ ৩’, অপরটি অজয় দেবগনের ‘সান অব সর্দার’। প্রথম ছবিটি বিক্রি হয়েছে ১২৫ কোটি আর দ্বিতীয়টি ৮০ কোটি রুপিতে। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। কয়েক দশক আগে নির্মাতারা এভাবেই আগেভাগে ছবি বেঁচে দিতেন সরবারহকারীদের কাছে। পরে লাভ যতটুকুই হোক, সবটাই সরবরাহকারীদের পকেটে যেত। কিন্তু বলিউড চলচ্চিত্রশিল্পকে করপোরেট দুনিয়ার অন্তর্ভুক্ত করার পর সেই রীতি পাল্টেছে। কিন্তু ‘কৃশ ৩’ ও ‘সান অব সর্দার’ যেন সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল। এ ব্যাপারে ট্রেড বিশ্লেষক অমোদ মেহরা বলেন, ছবি দুটিতে শীর্ষ সারির দুজন নায়ক আছেন। একজন হূতিক, অপরজন অজয়। তাঁদের দুজনেরই সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জিন্দেগি না মিলেগি দুবারা’ ও ‘সিংহাম’ ছবি দুটি বক্স অফিসে হিট করেছে। সুতরাং তাঁদের পরবর্তী ছবিগুলো যে দর্শকেরা ভালো ‘খাবে’, সে কথা বলার অপেক্ষা রাখে না। তাই শুটিংয়ের আগে ছবি দুটি ভালো দামে বিক্রি হয়ে গেছে। মিড-ডে ডট কম।