মোদিকে দার্জিলিং চা খাওয়ার পরামর্শ দিলেন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার বেশি করে দার্জিলিং চা খাওয়ার পরামর্শ দিলেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত৷ গত বৃহস্পতিবার দিল্লিতে তাজমহল ব্র্যান্ডের নতুন দার্জিলিং চা উদ্বোধন করে মাধুরী বলেন, ‘আমি চাই প্রধানমন্ত্রী আরও ভালো কাজ করুন৷ তাঁর অবশ্যই দার্জিালং চা খাওয়া উচিত৷’
নরেন্দ্র মোদি একসময় ভারতের গুজরাটের মেহসেনা জেলার ভাটনগর রেলস্টেশনে বাবার চায়ের দোকানে চা বিক্রি করতেন৷ তিনি নিজেও চা খেতে ভালোবাসেন৷ আর চা মাধুরীরও দারুণ পছন্দ৷