মোনাজাতউদ্দিনকে নিয়ে তথ্যচিত্র 'পথ থেকে পথে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনাজাতউদ্দিনের আগ্রহ ছিল অনুসন্ধানী সংবাদ আর তার ফলোআপ। ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনি ফেরি থেকে পড়ে মৃত্যুবরণ করেন। মফস্বল সাংবাদিকতার এই পথিকৃেক নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র পথ থেকে পথে। আজ মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল টোয়েন্টিফোরে রাত সাড়ে আটটায় দেখানো হবে তথ্যচিত্রটি। এই তথ্যচিত্রে মোনাজাতউদ্দিনকে নিয়ে স্মৃতিচারণা করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, মনজুরুল আহসান বুলবুল, মাসুদ কামাল, রেজোয়ানুল হক, অধ্যাপক গোলাম রহমান আর মোনাজাতউদ্দিনের পরিবারের সদস্যরা।